জরুরি পদক্ষেপ না নিলে কোভিড-১৯ রোগের প্রভাবে আগে থেকে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী অতিরিক্ত ছয় হাজার শিশু মারা যেতে পারে বলে জানিয়েছে ইউনিসেফ। বুধবার বাংলাদেশে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধি তোমো হোযুমি বলেন, মহামারীতে স্বাস্থ্য সেবা উল্লেখযোগ্যভাবে কমে গেলে প্রতিরোধযোগ্য ও আরোগ্য লাভ করা সম্ভব এমন অবস্থা থেকে হাজার হাজার শিশু মারা যেতে পারে।বাংলাদেশে কোভিড-১৯ মহামারীর কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জরুরি স্বাস্থ্য সেবা প্রাপ্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। গেল বছরের মার্চের তুলনায় ২০২০ সালের মার্চে সেবা গ্রহণ ২৫ শতাংশ কমেছে। তিনি বলেন, নারী ও শিশুদের জন্য জীবনরক্ষাকারী সেবা সহজলভ্য, নিরাপদ এবং সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে ইউনিসেফ। মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সেবা প্রাপ্তিও প্রায় ১৯ শতাংশের মতো কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০১৯ সালের অক্টোবর-ডিসেম্বরের তুলনায় ২০২০ সালের জানুয়ারি-মার্চে মায়েদের গর্ভকালীন সেবার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া এবং সন্তান জন্মের পর স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে চে...
Comments
Post a Comment