Posts

Showing posts from 2020

করোনা জয় করলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী

Image
মহামারী করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকিতে আছেন বয়স্করা। সেখানে স্প্যানিশ ফ্লুর পর করোনাও জয় করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী স্পেনের মারিয়া ব্রানিয়াস। ১১৩ বছর বয়সে করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো বিশ্বে হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। স্পেনের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিরোনার বাসিন্দা মারিয়া। এ বৃদ্ধা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর ১ মাস চিকিৎসা নিয়ে অবশেষে প্রাণঘাতী ভাইরাসকে জয় করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এপ্রিলে মারিয়ার করোনা ধরা পড়ে। আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তিনি যে ‘ওল্ড এজ নার্সিং হোমে’ (বৃদ্ধাশ্রম) থাকতেন সেখানেই আইসোলেশনে ছিলেন। অবশেষে সোমবার তাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়। এদিন পুনরায় নমুনা পরীক্ষা শেষে জানা যায়, মারিয়ার দেহে আর করোনার উপস্থিতি নেই। এখন পর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করা বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ তিনিই। ওই কেয়ার হোমের ১৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ১১৩ বছর বয়সী মারিয়া যাতে আক্রান্ত না হন সে কারণে তার দেখাশোনার দায়িত্বে মাত্র একজনকে নিয়োজিত করা হয়। খুবই সতর্কতার সঙ্গে তিনি তার দেখাশোনা করছিলে...

ইউনিসেফ : করোনায় দিনে ৬ হাজার শিশু মারা যেতে পারে

Image
জরুরি পদক্ষেপ না নিলে কোভিড-১৯ রোগের প্রভাবে আগে থেকে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী অতিরিক্ত ছয় হাজার শিশু মারা যেতে পারে বলে জানিয়েছে ইউনিসেফ। বুধবার বাংলাদেশে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধি তোমো হোযুমি বলেন, মহামারীতে স্বাস্থ্য সেবা উল্লেখযোগ্যভাবে কমে গেলে প্রতিরোধযোগ্য ও আরোগ্য লাভ করা সম্ভব এমন অবস্থা থেকে হাজার হাজার শিশু মারা যেতে পারে।বাংলাদেশে কোভিড-১৯ মহামারীর কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জরুরি স্বাস্থ্য সেবা প্রাপ্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। গেল বছরের মার্চের তুলনায় ২০২০ সালের মার্চে সেবা গ্রহণ ২৫ শতাংশ কমেছে। তিনি বলেন, নারী ও শিশুদের জন্য জীবনরক্ষাকারী সেবা সহজলভ্য, নিরাপদ এবং সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে ইউনিসেফ। মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সেবা প্রাপ্তিও প্রায় ১৯ শতাংশের মতো কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০১৯ সালের অক্টোবর-ডিসেম্বরের তুলনায় ২০২০ সালের জানুয়ারি-মার্চে মায়েদের গর্ভকালীন সেবার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া এবং সন্তান জন্মের পর স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে চে...

উপহাস থেকে বিসিএস ক্যাডার

Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী মোঃ আল আমিন ৩৭তম বিসিএস সমবায় ক্যাডারে প্রথম হয়েছেন।লিখেছেন— এম এম মুজাহিদ উদ্দীন সাহিত্যে ছিল বসবাস শৈশব থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসা। স্কুল থেকে দিনশেষে যখন বাড়িতে ফিরতেন তখন সাহিত্যের বইয়ের মধ্যে ডুবে থাকতেন। একজন সাধারণ ব্যবসায়ী পিতা ইদ্রিস ব্যাপারী ও গৃহিণী মা আমিনা বেগমের ঘরেই তার জন্ম। ৭ ভাই বোনের মধ্যে সবার ছোট। সাফা মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে পেয়েছেন সরকারি বৃত্তি। একই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ নিয়ে জিপিএ-৪.৮১ পেয়ে স্কুলের ইতিহাসে সর্বোচ্চ ফলাফল করেন। তারপর আহসানিয়া মিশন কলেজ থেকে জিপিএ-৪.৫০ পেয়ে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরোন। ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার উচ্চ মাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। ঢাকায় থাকার ইচ্ছা সে কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছেড়ে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। আল আমিনের পরিবারের অবস্থা বেশি ভালো ছিল না। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর টিউশনি করে নিজের খরচ নিজে চালাতেন। বিশ্ববিদ্যালয়ে...

তামিম যে কারণে শোয়েব আক্তারকে ভয় পেত!

Image
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, আমি অনেক ফাস্ট বোলারের মুখোমুখি হয়েছি এবং ১৫০ কিলোমিটার গতির ডেলিভারিও খেলেছি। কিন্তু আমি ভয় পেয়েছিলাম যখন আমি কেনিয়াতে ২০০৭ সালে ত্রিদেশীয় সিরিজে শোয়েব আখতারের মুখোমুখি হয়েছিলাম। সেদিন আমার মনে হয়েছিল, সে আমাকে মেরে শেষ করে ফেলবে। রোববার রাতে জাতীয় দলের তিন অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে ফেসবুক লাইভে এ কথা বলেন তামিম ইকবাল। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রতি ঘণ্টায় ১৬১.৩ কিমি গতিতে বল করে ইতিহাস গড়েন শোয়েব আখতার। সেই বছরই পাকিস্তান সফরে গিয়ে শোয়েবের তোপের মুখে পড়ে বাংলাদেশ দল। পেশোয়ার টেস্টে শোয়েব আখতার একাই নেন ১০ উইকেট। সে ম্যাচের প্রথম ইনিংসে ৫০ রানে ৬ উইকেট শিকার করেন শোয়েব। সেই ইনিংসে বাংলাদেশ দলের অধিনায়ক খালেদ মাহমুদ সুজন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ২৫ রান। তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে ২০০৩ সালের সেই স্মৃতি মনে করে খালেদ মাহমুদ সুজন বলেন, অনেকেই আমার কথা বিশ্বাস করে না, অনেককেই বিশ্বাস করাতেও পারি না, সেদিন শোয়েবের প্রথম বল আমি আসলে চোখেই দেখিনি। সুজনের এম...

ফকিরের ব্যাংক অ্যাকাউন্টে মিললো ৭ কোটি ৬০ লাখ টাকা!

Image
একজন ফকিরের ব্যাংক অ্যাকাউন্টে মিললো প্রায় ৯ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যা ৭ কোটি ৬০ লাখের বেশি। ওয়াফা মোহাম্মদ আওয়াদ নামে লেবাবনের এক নারীর ব্যাংক এ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে বলে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের অনুরোধে জামাল ট্রাস্ট ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর এ বিষয়টি সামনে আসে। গত আগস্টে লেবাননের সশ'স্ত্র গো'ষ্ঠী হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে ব্যাংটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ জামাল ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করেন যে, তাদের আমানত এবং অর্থ নিরাপদ আছে। বুধবার (২ অক্টোবর) বিকেলে ওয়াফা মোহাম্মাদ আওয়াদের নামে দুটি চেক ইস্যু করে লেবানিজ সেন্ট্রাল ব্যাংক। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা প্রমাণ করে, ওই ভিক্ষুক একজন কোটিপতি ছিলেন। ওই নারী হাজি ওয়াফা মোহাম্মাদ আওয়াদ নামে পরিচিত। সিডন শহরের একটি হাসপাতালের সামনে তিনি প্রতিদিন ভিক্ষা করেন। হানা নামে ওই হাসপাতালের এক নার্স গাল্ফ নিউজকে বলেন, ওয়াফা একজন ভিক্ষুক হিসেবেই পরিচিত। বেশিরভাগ সময়ই তিনি হাসপাতালের...